শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের উদৌগে হেলমেট বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

নিজের জীবন বাঁচাতে ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বার বার সচেতন করা হলেও নিয়মনীতি মানছেন না অধিকাংশ মোটরসাইকেল চালকরা। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।  অসচেতনতায় জীবন যাচ্ছে অনেকের। বরাবরের মতো দূর্ঘটনা রোধে এবারো উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের বাসষ্টান্ড এলাকায় সচেতনতা নিশ্চিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল আরোহীদের মাঝে বিনামুল্যে হেলমেট তুলে দেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

স্থানীয়রা বলছেন, ট্রাফিক পুলিশের উদ্যোগ নিঃসন্দেহে ভালো। তারপরও যানবাহন চালকরা ট্রাফিক আইন মানেন না। ফলে বারবার দুর্ঘটনা ঘটছে। সবাই সচেতন হলে জীবন ভাল থাকবে। আমরা শুধু পুলিশের দোষ ধরি। যা আসলেই ঠিক না।

এসময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন বাঁচাতে এবং পরিবারকে সুরক্ষায় ট্রাফিক আইন মেনে চলা অত্যান্ত জরুরি। সেকারনে জনসচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আর  ট্রাফিক বিভাগ বলছে, সড়কে দূর্ঘটনা রোধে আইনের পাশাপাশি গণসচেতনতাও অনেক বেশি জরুরি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102