বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ছাতকের নব নির্বাচিত দুই ইউ পি চেয়ারম্যান এর শপথ গ্রহণ সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৫৯ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়ারাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্বতা বজায় রেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে সুনামগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন সহ কর্মকর্তা ও দুই চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৯ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ থাকলেও করোনা মহামারীর কারণে তা পিছিয়ে রবিবার এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশে ইউপি নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল চেয়ারম্যান নির্বাচিত হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102