বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ছাতকে নৌ-পুলিশের অভিযানে আটক ৪

সেলিম মাহবুব, ছাতর
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে সুরমা নদীতে সন্দেহ জনক ঘুরাফেরা এবং চাঁদাবাজ সন্দেহে ৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার ভোরে সুরমা নদী থেকে তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
পরে আটককৃত উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-ছড়ারপার গ্রামের সুলেমান আলীর পুত্র আব্দুল হাসিম, দক্ষিন গনেশপুর-ছড়ারপার গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র কামিল হোসেন, কুচবাড়ী গ্রামের মাসুক মিয়ার পুত্র জামিল আহমদ ও লিলু মিয়ার পুত্র  জুয়েল  আহমদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না প্রত্যেকে ২০০ টাকা করে ধার্য ও জরিমানা আদায় করেন।
বুধবার ভোরে ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ারের নেতৃত্বে সুরমা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। এসময় একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা যোগে সুরমা নদীতে সন্দেহজনকভাবে ঘুরা ফেরা করছিল আটককৃতরা। নৌ-পুলিশের ধারনা, নদীতে থাকা নৌ-যান থেকে আটককৃতরা চাঁদা আদায় সহ নৌ-শ্রমিকদের বিরুদ্ধে অসস্থিকর পরিবেশ সৃষ্টি করছিল তারা। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করালে প্রত্যেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102