শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

ছাতক সুরমা সেতু “দুর্বিণ শাহ’র নামে” ও গোল চত্ত্বর “পাগল হাসানের নামে” নাম করণের প্রস্তাব অনুমোদিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা সোমবার (২৯ এপ্রিল)  উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ছাতক সুরমা নদীর উপর নির্মিত ব্রীজ “দুর্বিণ শাহ সেতু”ও গোল চত্ত্বরটি পাগল  হাসান চত্ত্বর নামে নামকরণের প্রস্তাব উত্থাপিত হয়েছে। উপজেলা পরিষদের মাসিক সভায় সর্ব সম্মত ভাবে এ প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হয়। দুর্বিণ শাহ সেতু এবং পাগল হাসান চত্ত্বর নাম কারণের বিষয়টি নিয়ে আজই প্রথম সরকারিভারে আলোচনা এবং নাম করণের প্রথম ধাপের যাত্রা শুরু হলো।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রচেষ্টার মাধ্যমে  সুরমা ব্রিজ ও গোল চত্ত্বর নাম করণের সাইনবোর্ড বৈধ ভাবেই জনসমক্ষে আসবে বলে আশাবাদী স্থানীয়রা। নাম করণ সংক্রান্ত প্রস্তাব উপজেলা পরিষদের সাধারণ সভায় উত্থাপন ও অনুমোদন করায় ছাতকের দুর্বিণ শাহ ও মতিউর রহমানের (পাগল হাসান) ভক্ত এবং সকল  শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা মুহিবুর রহমান মানিক এমপি  সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102