শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শ্রীমঙ্গলে

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি কালবৈশাখী ঝড়ে শ্রীমঙ্গল উপজেলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও উপজেলা প্রশাসনের (উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা  ও ত্রাণ বিভাগ) আয়োজনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়।

মঙ্গলবার(৩০ মে) সকালে  ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি ক্ষতিগ্রস্ত মানুষের সাথে মতবিনিময় করেন এবং উপজেলার ২২২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন মন্ত্রীর কন্যা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, শ্রীমঙ্গল  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102