বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

স্মার্ট সি‌লেট গড়তে ব্যবসায়ীদের সাথে সিসিক মেয়র এর বৈঠক অনুষ্ঠিত

শহীদুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন

দু’টি পাতা,একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটকে ক্লিন, গ্রীন ও স্মার্ট সি‌লেট গড়ার ল‌ক্ষ্যে রবিবার (২৮ এপ্রিল) সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সা‌থে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশন এর সভা কক্ষে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সা‌থে আলোচনায় যোগ‌দান করেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্স সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলা‌দেশ সরকারের সা‌বেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ। লন্ডন থে‌কে ভার্চুয়ালি যুক্ত হন ব্রিটিশ বাংলা‌দে‌শি বি‌শিষ্ট ব্যবসায়ী আমজাদ সু‌লেমান ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বি‌শ্বের ক‌য়েক‌টি দে‌শের বি‌নি‌য়োগকারী প্রতিষ্ঠা‌নের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় সিসিক মেয়র সিলেটকে ক্লীন, গ্রীন ও স্মার্ট সিলেট করে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102