রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে সরকারী খাল দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে সরকারী খাল দখল ও মাটি ভরাট করে শ্রেনী পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
গোবিন্দগঞ্জে বসবাসরত ছাতক-বিশ্বনাথের সাধারন মানুষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ পুর্বরামপুর মৌজার শতাধিক বছরের সরকারি সড়ক সংলগ্ন নয়নজুলি খাল জবর দখল করে মাটি ভরাট সহ এর শ্রেনী পরিবর্তন করছে একটি ভুমি খেকো চক্র। এ ভুমি খেকো চক্র দীর্ঘদিন ধরে সরকারী এ খাল দখলের পায়তারা করে আসছিল। এ নিয়ে সর্ব্বোচ্চ আদালতের নিষেদাজ্ঞাও রয়েছে। আদালতের আদেশ, প্রধানমন্ত্রীর অনুশাসন এবং পরিবেশ আইন ১৯৯৫ ও ২০০০ অমান্য করে সম্প্রতি ব্যবসা ও দখলের উদ্দেশ্য খালে মাটি ভরাট করে জবর দখলের চেষ্টা করা হচ্ছে। এর প্রতিকার সহ তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। একই সাথে টানা দু’দিনের কর্মসূচীর ২য় দিনেও মানববন্ধনে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
এ ব্যাপারে সংবাদ সম্মেলন, সরকার প্রধান বরাবরে স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেন মানববন্ধনের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। পরে সরকারী খাল দখল, সংলগ্ন কবরস্থানের পবিত্রতা রক্ষা এবং আশপাশের ভুমি মালিকদের সার্থ সংরক্ষণের বিষয়ে এলাকাবাসীর সাথে গোবিন্দগঞ্জে স্হানীয় একটি রাইসমিলের সামনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের সাবেক ভিপি আওলাদ আলী রেজা, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, স্হানীয় মুরব্বী শামছু খা, বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, ইউপি সদস্য দিদার মিয়া, সাবেক ইউপি সদস্য রইস আহমদ, দিলোয়ার হোসেন নজমুল, আলী আশরাফ তাহিদ, বিশিষ্ট মুরুব্বী আব্দুল আউয়াল, ফারুক আহমদ, সৈয়দ মিয়া, আব্দুল হাই, শামীম আহমদ, আলী ফরিদ, লায়েক আহমদ, রমজান আলী, আব্দুল হেকিম প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102