বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

লোকসভা নির্বাচনের জন্য বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন কার্য্যক্রম বন্ধ

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন
ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। জলপাইগুড়ী জেলার পর দার্জিলিং জেলায় লোকসভা নির্বাচনের কারণে আবার তিনদিন বন্ধ থাকছে চারদেশীয় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট যাত্রীপারাপার ও স্থলবন্দরের আমদানী রপ্তানি কার্যক্রম।
বুধবার (২৪ এপ্রিল) থেকে টানা তিনদিন বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশনসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকা থাকার বিষয়টি ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর এবং নির্বাচন অফিসার ডাঃ প্রীতি গোয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
জানা যায়, ১৮ এপ্রিল থেকে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে দার্জিলিং জেলায়। ভোট গ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর এবং নির্বাচন অফিসার ডাঃ প্রীতি গোয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে শুক্রবার (২৪ থেকে ২৬ এপ্রিল) পর্যন্ত টানা ৩ দিন ইমিগ্রেশনসহ সকল ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ভারতীয় ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতীয় যাত্রী ও বাংলাদেশের জরুরী মেডিকেল যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে। একই সাথে ভারত থেকে সকল বাংলাদেশী যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে। তবে এই সময়ের মধ্যে কোন টুরিস্ট যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। আগামী ২৭ এপ্রিল থেকে স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম ও ইমিগ্রেশন।
পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ভারতের লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102