বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড়ে ট্রাক-ট্রলির সংঘর্ষে নিহত ২

বোদা সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জ জাতীয় মহাসড়কে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চার জন।
বুধবার (২৪ এপ্রিল) জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কলাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: বোদা পৌরসভার সদ্দারপাড়া গ্রামের সাফিরের স্ত্রী পথচারী নুরজাহান (৬০) ও একই উপজেলার মাজগ্রাম এলাকার মানিক ইসলামের ছেলে জাহিদ ইসলাম (২৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক ও বিপরীতমুখী একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নারী পথচারী ও ট্রলিচালকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে চারজন।
স্থানীয়রা আহতের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বোদা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. রায়হান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102