সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈলে

তাপদাহ মোকাবেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় চলমান
গ্রীষ্মকালের তাপদাহ মোকাবেলায় স্থানীয় ব্যবসায়ী নেতা, কর্মকর্তা, ও জনপ্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)’র কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে  দেশব্যাপি চলমান তাপদাহ মোকাবেলায় গণসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেন।
এছাড়াও বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন নেকমরদ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা খায়রুল ইসলাম, রাণীশংকৈল বণিক সমিতির সভাপতি সাবেক মেয়র মখলেসুর রহমান, ব্যবসায়ী নেতা ইস্তেখার আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, ইউএফপিএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল, প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সভায় শিক্ষা অফিসার বেলাল হোসেন ও রাহিমউদ্দিন, প্রকল্প কর্মকর্তা সামিয়েল মার্ডি,জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগ নেতা নওরোজ কাউসার কানন, সাংবাদিক নূরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102