রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে

উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান চৌধুরীর মতবিনিময় অনুষ্ঠিত

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। সোমবার উপজেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সেলিম তালুকদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দৈনিক সময় সম্পাদক মোঃ আলা উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিত, মোঃ আলমগীর মিয়া, সলিল বরণ দাশ, সাবেক সহ সভাপতি এম মুজিবুর রহমান, বর্তমান সহ-সভাপতি এম এ মুহিত, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সদস্য মুরাদ আহমদ, আকিকুর রহমান সেলিম,মুহিবুর রহমান, মোঃ আবু তালেব, মোঃ ছাদিকুল ইসলাম, মোঃ ছনি চৌধুরী,সাংবাদিক অঞ্জন রায়, সাগর আহমদ,হাসান চৌধুরী,স্বপন রবি দাশ প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন চৌধুরী বলেন, যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি নবীগঞ্জ উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সর্বাত্নক সহযোগিতা প্রয়োজন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102