বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুরের দায়ে আটক-১

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা প্রশাসকের সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জিপ গাড়ির গ্লাস ভেঙে যায়। গাড়ি ভাঙচুরের দায়ে  আবু জাফর (২৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
আটক আবু জাফর পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাজেরো স্পোর্টস জিপ গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাখা ছিল। হঠাৎ ওই তরুণ ইট দিয়ে সেটির সামনের গ্লাসটি ভেঙে দেয়। এ সময় আশপাশে থাকা লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
তবে কী কারণে ওই তরুণ গাড়িটি ভাঙচুর করেছে তা জানা যায়নি।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রঞ্জু আহাম্মদ জানান, এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা করা হবে। কেন ও কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা জিজ্ঞাসাবাদ চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102