বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

উপজেলা পরিষদ নির্বাচনে

রাণীশংকৈলে তিন পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রোববার (২১ এপ্রিল) দাখিলের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে-৩ জন, ভাইস চেয়ারম্যান পদে-৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে-৪জন প্রার্থী মনোনয়ন পত্র অনলাইনে জমা প্রদান করেছেন।
জানা গেছে, উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক অধ্যক্ষ সইদুল হক, সাবেক উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আব্দুল কাদের ও উপজেলা আওয়ামীলীগ  যুগ্ন সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবর আলী, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার বসাক, সম্পাদক দীগন্দ্রে নাথ রায়, উপজেলা যুবলীগের সম্পাদক রমজান আলী ও বিএনপি নেতা হযরত আলী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগ  সম্পাদক ফরিদা ইয়াসমিন, আওয়ামীলীগ নেত্রী মাহফুজা বেগম পুতুল  ও সারমিন আক্তার।
রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসার আনাম আহমেদ মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন অনলাইনে দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।  এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৯১ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102