বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

তীব্র গরমে শ্রীমঙ্গলে

কৃষিমন্ত্রীর সৌজন্যে পথচারীদের সরবত পরিবেশন

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে প্রচন্ড তাপদাহে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুল শহীদ এমপির পক্ষ থেকে শহরে অবস্থানরত ছাত্র ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শরবত পান করানো হয়েছে।

রবিবার(২১ এপ্রিল) দুপুরে শহরের চৌমুহনা চত্বরে দলীয় নেতাকর্মীরা শরবত পান করানো কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা যাহাতে তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে পারে এবং হিটস্ট্রোক থেকে কৃষি মন্ত্রীর নির্দেশে তাঁর নির্বাচনী এলাকায় এই কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102