মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে (১৮ এপ্রিল) বৃহস্পতিবার কেন্দ্রিয় হাই স্কুল মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রাণীসম্পদে ভরবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ এপ্রতিপাদ্যের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদ। অনুষ্ঠানে গেষ্ঠ অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আবু তাহের।
স্বাগত বক্তব্য রাখেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান।
উল্লেখ্য প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় এবার ৫০টি স্টল স্থান পায়। পরে অতিথিবৃন্দ স্টলগুলি পরির্দশ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102