বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড়ে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

সময়ের প্রয়োজনে সময় স্লোগান নিয়ে গল্পবোনার ১৩ বছর পেরিয়ে ১৪তম বছরে পা রেখেছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাই টিভি চ্যানেল সময় টিভি। আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উদাযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ে সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন ৩০১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম।

পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারের সভাপতিত্বে ও সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, জৈষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সাংবাদিক এ হোসেন রায়হান, সিনিয়র সাংবাদিক সামসুদ্দিন কালাম চৌদুরী, সময় টিভির রিপোর্টার সোহাগ হায়দার, সাংবাদিক রফিকুল ইসলাম, সাবিবুর রহমান সাবিব, গোফরান বিপ্লব, হারুন অর রশিদ, আব্দুর রউফ, আল-মাসুদ, বজলুর রহমান, শেখ সম্রাট, সাইদুজ্জামান রেজা, ইনসান সাগরেদ, আপেল মাহমুদ, ফাহিমসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

পরে এক আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা সভায় বক্তারা সময় টিভির দীর্ঘ এই পথ চলার বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করায় সাধুবাদ জানান। একই সাথে পঞ্চগড়সহ সারাদেশের উন্নয়ন, সম্ভাবনাসহ জনমানুষের কল্যাণে কাজ করার আহব্বান জানান বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102