বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

দেবীগঞ্জে পরকিয়ার জেড়ে গৃহবধূ নিহত

দেবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ঘরে ঢুকে শাহনাজ পারভীন (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে পরকীয়া প্রেমিক।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহনাজ পারভীনের স্বামী মজিদ দীর্ঘদিন ধরে গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজের সুবাদে ঢাকায় থাকতেন। সেই সুযোগে প্রতিবেশী রাজু (২৭) নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী শাহনাজ। রাজু ওই গ্রামের আইনুলের ছেলে। তবে কোনো কারণে এক সময় ভেঙে যায় সেই প্রেমের সম্পর্ক। বিষয়টি নিয়ে ক্ষীপ্ত ছিলেন রাজু।
ঈদের দিন সকালে পরিবারের অন্য সদস্যসহ স্বামী আব্দুল মজিদ ঈদের নামাজ পড়তে ঈদগাহ মাঠে চলে গেলে শাহনাজের বাড়িতে যান রাজু। সুযোগ বুঝে ঘরে প্রবেশ করে শাহনাজের বড় মেয়ের সামনেই শাহনাজকে ধারালো ছুরি দিয়ে এলোপাতারি আঘাতের পর গলা কেটে পালিয়ে যান। এ সময় বড় মেয়ের কান্না ও চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শাহনাজের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহনাজ পারভীন এরএলাকার আব্দুল মজিদের স্ত্রী। তার ৬ বছরের একটি মেয়ে ও ৪ মাস বয়সী একটি মেয়ে রয়েছে
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান,শাহনাজ নামের এক নারীর মরদেহের সাথে রক্তমাখা ছুরি পাওয়া গেছে।
 ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102