মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ছাতকের ১৩ টি ইউনিয়নে করোনার গণটিকা কার্যক্রম শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগন্জ জেলার ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৩টি কেন্দ্রে করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে ১৩ ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু করা হয়। প্রথম দিনে প্রতি ইউনিয়নে ৬০০ জন করে করোনা ভ্যাক্সিন প্রদানের ব্যবস্থা করা হলেও কিছু কেন্দ্রে কিছুটা ব্যাত্যয় ঘটেছে বলে জানা গেছে। ছাতক সদর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫৩৫ জন, কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন, জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন, চরমহল্লা ইউনিয়নের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ৬০০ জন, দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে ৫৭২ জন, উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০ জন, নোয়ারাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬০০ জন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের ধারণ উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৮০০ জন, ইসলামপুর ইউনিয়নের বনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ জন, সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৫৯০ জন, দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া কামিল মাদরাসায় ৬০০ জন, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০২ জন ও ভাতগাও ইউনিয়নের ভাতগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০০ জনকে ভ্যাক্সিন প্রদান করা হয়।

সকালে উত্তর খুরমা ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  বিল্লাল আহমদ। এসময় উপস্থিত ছিলেন উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ফজর উদ্দিন, ছাতক থানার এসআই আসাদুজ্জামান রাসেল, ইউপি সদস্য নূর উদ্দিন, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিয়ামত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা জাকির হোসেন সহ টিকাদান কর্মসূচীর স্বাস্থ্য কর্মী এবং টিকা গ্রহীতাগণ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী জানান, ছাতকে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবেই পরিচালিত হয়েছে। ১৩ টি কেন্দ্র ছাড়াও ছাতক সিমেন্ট কারখানা হাসপাতালে ২০০ জনকে করোনা ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। উপজেলার সব কেন্দ্র মিলে ৮ হাজার ১৮৩ জন করোনা ভ্যাক্সিন গ্রহণ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102