বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ছাতকে অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪০২ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতক: ছাতকে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত একটি পরিবারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী। ইতিমধ্যে পরিবারের মা-মেয়ের বিরুদ্ধে অসামজিক অভিযোগ এনে আইনী ব্যবস্থা নিতে গ্রামবাসী স্বাক্ষরিত একটি আবেদন সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে দেয়া হয়েছে। গ্রামে দেহ ব্যবসার প্রতিবাদে মা মনোয়ারা বেগম ও মেয়ে সেমা আক্তারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ছাতক প্রেসক্লাবে এসব অপকর্ম তুলে ধরা হয়।

শুক্রবার বিকেলে ছাতক প্রেসক্লাবে গ্রামবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা-আছদনগর গ্রামের বাসিন্দা আলকাছ আলী। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, বেতুরা গ্রামের আমিন মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে সেমা আক্তার গ্রামে মিনি পতিতালয় গড়ে তুলেছে। এতে গ্রামের যুব ও ছাত্র সমাজ মারাত্মক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। প্রতিদিনই বহিরাগত মানুষ তাদের ঘরে আসছে যৌন চাহিদা মেটাতে। তারা ইমো ও ওয়াটসআপের মাধ্যমেও তাদের অশ্লীল ভিডিও দেখিয়ে অবৈধ অর্থ উপার্জনে জড়িয়ে পড়ে। বর্তমানে তাদের মা-মেয়ের অশ্লিল ছবি যুব সমাজের হাতে-হাতে পৌছে গেছে। অভিযোগ রয়েছে তাদের অপকর্মে কেউ প্রতিবাদী হলে তাকে তারা নারী নির্যাতন ও ধর্ষনের চেষ্টা মামলায় ফাঁসিয়ে দেয়ারও হুমকি দিয়ে থাকে।

যৌন ব্যবসা বেপড়ুয়া ভাবে চলতে থাকলে গ্রামের মুরুব্বী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম এর তীব্র প্রতিবাদ করে এসব অপকর্ম বন্ধ করার পরামর্শ দেন তাদের। এতে ক্ষীপ্ত হয়ে মা মানোয়ার বেগম ও মেয়ে সেমা আক্তার ৭০ উর্ধ্ব আব্দুর রহিম ও তার চার ছেলের বিরুদ্ধে ছাতক থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। এ মিথ্যা ও সাজানো মামলায় আব্দুর রহিম বর্তমানে জেল হাজতে রয়েছেন। এতেও ক্ষান্ত হয়নি তারা। গ্রামের এরকম প্রবীন ও গন্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে তারা অশালিন মন্তব্য প্রচার করে যাচ্ছে। তাদের অসামজিক কর্মকান্ডে গ্রামের মানুষ অতিষ্ট ও ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। মামলার তদন্তকারী কর্মর্কর্তার পক্ষপাতমুলক ও রহস্যজনক আচরনে গ্রামের মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে। মা-মেয়ের মিনি পতিতালয় উচ্ছেদসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবী জানান সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রামবাসী। পাশাপাশি আওয়ামীলীগ নেতা আব্দুর রহিমকে নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে আব্দুল মতলিব, সমছু মিয়া, মাসুক মিয়া সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102