শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক অনুদান সম্পন্ন

খাদেমুল ইসলাম, তেতুলিয়া
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৪৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে এবং উপজেলা  সমাজ সেবা অধিদপ্তর থেকে গরীব, দুস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাদের হাতে  আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) আর্থিক অনুদানের চেক বিতরন উপলক্ষে  উপজেলা প্রশাসন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাদের হাতে চেক তুলে দেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা।
অন্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, কেন্দ্রীয় কৃষকলীগ  সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, তেতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুব আলী, তেতুলিয়া সদর  ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক কাজী আনিছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার গরীব, দুস্থ, অসহায় ১৮ জনের সু-চিকিৎসায় জন্যে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে,মোট ৯ লাখ  চেক বিতরন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তক অগ্নি কান্ডে ক্ষতি গ্রস্থ পরিবার মাঝে নগদ ৩ হাজার টাকা করে ২১ জনকে  ৬৩০০০ হাজার টাকা নগদ অর্থ ও ঢেউটিন বিতরন করা হয়।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যেসকল অসহায়, দুস্থ ব্যক্তিরা অনুদানের চেক পেল তারা সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102