বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড়ে ১৮ বিজিবি’র উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে পবিত্র রমজানে দেড় শতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
বুধবার (৩ এপ্রিল ) বিকেলে জেলার সদর উপজেলার খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মো. যুবায়েদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবির পরিচালক মো.জামাল উদ্দিনসহ বিজিবি সদস্যবৃন্দ।
বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রমজানে প্রান্তিক এ জেলার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে। বুধবার বিজিবির মহা পরিচালকের নির্দেশনায় সদর উপজেলার খোলাপাড়া এলাকায় দেড় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলো।
বিজিবি আরও জানায়, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই সমাজের দারিদ্র জনগোষ্ঠীর মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি’র পক্ষ থেকে ইফতার পেয়ে সুবিধাভোগি দুস্থ-অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা খুব খুশি হয়েছি। আজ বাড়িতে গিয়ে ভালোভাবে ইফতার করতে পারবো। এ জন্য বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও দোয়া করছি। তারা যেন দেশের সেবার পাশাপাশি এভাবেই মানবিক কাজগুলো করে আমাদের মতো হতদরিদ্র মানুষদের উপকার করতে পারেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102