শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বোদা থানায় ওপেন হাউজ ডে পালিত

বোদা সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন
স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোদা থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বোদা থানার আয়োজনে ৬নং মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদ মাঠে ওপেন হাউজ ডে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
জনসাধারণের সার্বিক অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জঙ্গি, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, জায়গা জমি নিয়ে মারামারি, ইভ টিজিং, ট্রাফিক আইন ভঙ্গের প্রবণতা, মোবাইল ফোনের অপব্যবহার রোধসহ প্রভৃতি অপরাধ রোধকল্পে জনগণকে সচেতন করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  কনক কুমার দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬ নং মারেয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মারেয়া ইউনিয়ন শাখার সভাপতি রেজাউল করিম শামীম, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগ মারেয়া ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র বর্মন, মাড়েয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্রনাথ বর্মনসহ মারেয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জনগণের খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের সমস্যা ও সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়াও জনগণকে তথ্য দিয়ে সেবা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মাড়েয়া বামনহাট ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102