আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিবেদিত ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও উইল চেয়ার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের কচুয়া আদর্শ গ্রামের আল- মনসুর হাউসে জেলার ৫’শত পরিবারবর্গ এর মধ্যে ৮ লক্ষ টাকার সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ ও উইল চেয়ার বিতরণ করা হয়। একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহতি প্রজেক্টের দানশীলদের নাম পড়ে শুনান ও স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কমিউনিটি লিডার ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর।
যুবসংগঠক শামীম আহমেদ ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরোজ আহমদ। বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, প্রবাসী টিপু সুলতান চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন একাটুনা বাজার মসজিদের ঈমাম কামাল আহমদ ও দোয়া পরিচালনা করেন কচুয়া জামে মসজিদের খতিব মাওলানা শফিকুর রহমান।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, সাংবাদিক হাসনাত কামাল, প্রবীণ মুরব্বি আলহাজ্ব দুরুদ মিয়া, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সেলিম রেজা তরফদার. ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ইউপি মেম্বার গিয়াস মিয়া. ইউপি মেম্বার কয়ছর আহমদ, আমেরিকা প্রবাসী শাহ গিয়াস উদ্দিন. কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সহ সভাপতি ফারুক আহমদ. বশির মিয়া, সাংবাদিক গিয়াস আহমদ. সাংবাদিক এ কে ফজলু, সাংবাদিক নাসরিন প্রিয়া, যুবসংগঠক পারভেজ আহমদ, মুজিবুর রহমান, আব্দুল আলিম. সুমেল আহমদ, মোহাম্মদ নানু মিয়া. তাজুল চৌধুরী. মোহাম্মদ কামাল মনসুর. শাহ সিতার আহমদ. প্রতিভা যুব সংঘের সভাপতি শাহ জামান আহমদ. সাধারণ সম্পাদক মাফিক আহমদ, মহসিন চৌধুরী. খালেদুর রহমান, আব্দুল বাকি, শফিকুল রহমান. হোসাইন আহমদ,ইমন আহমেদ, আনহার আহমেদ নিহাল ও শাওন আহমদ,সহ
গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মহতি অনুষ্ঠানে।উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার্স ট্রাষ্টি ও কমিউনিটি লিডার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন মৌলভীবাজার জেলা সদরের ৬ নং একাটুনা ইউনিয়নবাসীর প্রাণের সংগঠন একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৯ বছর যাবত আজবধি প্রবাসীদের অর্থায়নে আর্ত মানবতার সেবায় একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শুধু একাটুনা ইউনিয়নে নয় মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিভওয়েল প্রদান, অসহায় পরিবার এর ছেলে – মেয়েদের লেখাপড়া, বিয়েতে সাহায্য করা, অসুস্থ রুগীদের চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা ও ইউনিয়ন ভিত্তিক প্রতিভা মেধা প্রকল্পের মাধ্যমে মেধা যাচাই পরীক্ষার আয়োজন. প্রতিভা যুব সংঘের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান , করেনা ভাইরাসের নিহতদের দাফন কাফনের কাজে যে সব সংগঠন কাজ করছে তাদেরকে ইতিমধ্যে অনুদান প্রদান সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলস ভাবে কাজ করে চলছে।
প্রতিবছরের মতো এবার ও পবিত্র রামাদ্বান ও করোনার সঙ্কটে মৌলভীবাজার জেলার নিডি মানুষের মাঝে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজকের এই মহতি উদ্দ্যোগে আলহামদুলিল্লাহ ৭৬ জন দানশীল ব্যাক্তি অর্থ প্রদান করেছেন উনাদের সবার জন্য দোয়ার আহবান জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি সম্পাদক ট্রেজারার ও বাংলাদেশ টিম সহ দেশে বিদেশে যারা অর্থ প্রদান সহ অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে বলেন আসুন সবার সহযোগিতার মাধ্যমে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় আর ও বলিষ্ঠ ভৃমিকা রাখতে পারি এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।।