সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাণীশংকৈল সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের চিত্রাংকন,আবৃত্তি ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টাত মাঠে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে ও প্রশান্ত বসাক ও সাদেকুল ইসলাম এর যৌথ উপস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ওসি সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, পৌর আওয়ামীলীগ  সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিদেশী চন্দ্র রায়, রিয়াজুল ইসলাম, হবিবর রহমান ও মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম প্রমুখ।
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন। এইসাথে তারা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102