বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

সংসদ মুহিবুর রহমান মানিকের সাথে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্য সাক্ষাৎ

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

ছাতকের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (২২ মার্চ) দুপুরে শহরের মন্ডলীভোগস্থ এমপি মুহিবুর রহমান মানিকের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হরিদাস রায়, ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী রবীন্দ্র কুমার দাস, সাধারণ সম্পাদক সত‍্য রঞ্জন ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদ ছাতক পৌর শাখার সভাপতি কালীদাস পোদ্দার, শৈলেন দাস প্রমুখ।

শুক্রবার বিকেলে এমপি মুহিবুর রহমান মানিক শহরের বিশিষ্ট ব্যবসায়ী, ছাতক পৌর  আওয়ামীলীগ নেতা স্বর্গীয় নিতাই রায়ের  বাস ভবনে যান। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য পৌর আওয়ামীলীগ নেতা নিতাই রায় গত মঙ্গলবার সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। শহরের মধ্যবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নিতাই রায় ব্যবসায়ী স্বর্গীয় ঋষিবেশ রায়ের পুত্র ও বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ ছাতক পৌর শাখার সাবেক সভাপতি মহন্ত কুমার রায়ের ছোট ভাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102