বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

গুম-খুন ও পঙ্গু

নেতাকর্মীদের পাশে দাঁড়াতে সেল গঠন করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

সরকারবিরোধী আন্দোলন করতে গিয়ে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপির নেতাকর্মীদের পাশে থাকতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করছে দলটি।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেলটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া দলটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

তাছাড়া আমরা বিএনপি পরিবারে অন্যান্যদের মধ্যে যারা থাকছেন তারা হলেন সাংবাদিক আতিকুর রহমান রুমন (আহ্বায়ক), কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন (সদস্য সচিব), নাজমুল হাসান (সদস্য), মাসুদ রানা লিটন (সদস্য), মো. মুসতাকিম বিল্লাহ (সদস্য), ফরহাদ আলী সজিব (সদস্য), শাকিল আহমেদ (সদস্য), মো. রুবেল আমিন (সদস্য), মো. শাহাদত হোসেন (সদস্য)।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102