বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

নবীগঞ্জে ফসলি জমির মাটি কাটার দায়ে অর্থদন্ড

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- করেছে মোবাইল কোর্ট।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার। অর্থদ- প্রাপ্ত শাহজাহান মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব তিমিরপুর গ্রামের লিলু মিয়ার পুত্র।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি করে আসছিলেন কতিপয় ব্যবসায়ীরা। এতে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতিসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।  শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালায়। এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে শাহজাহান মিয়াকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শাহজাহান মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড  প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102