শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পঞ্চগড়ে চেতনা নাশক ঔষধ সহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধ সহ কুখ্যাত গরু চোর ও ডাকাত দলের সদস্য জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) পঞ্চগড় সদর থানার এস আই মোঃ সাহিদুর রহমান, এস আই মোঃ আক্কেল আলী ও এসআই মোঃ শামসুজ্জোহা সরকার বিপুল পরিমাণ চেতনা নাশক ঔষধ সহ কুখ্যাত গরু চোর ও ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন সাজা প্রাপ্ত ওয়ারেন্ট মামলার আসামি মো: আব্দুল জব্বার, পিতা- মৃত আমরোদ আলি, সাং- কাশিমপুর, ফুটকিবাড়ি, থানা ও জেলা পঞ্চগড়কে গ্রেফতার করেন।
সে জি আর ২৭০/১৪ এর ০১বছরের সাজা প্রাপ্ত,  জি আর ৩৫৭/১৯, জি আর ৫২৮/২২, জি আর ২১২/২৩ এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী। পঞ্চগড় সদর থানার মামলা নং-১৫ তাং-১২/৯/২৩,ধারা-৩২৮/৪৫৭/৩৮০ এর সন্দিগ্ধ, পঞ্চগড় সদর থানার মামলা নং- ২, তাং-০২/১২/২০২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সং-০৩) এর ৯(১) এর এজাহারনামীয় আসাম এবং পঞ্চগড় সদর থানার মামলা নং-৩০, তাং-২৬/৯/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর এজাহারনামীয় আসামি।
আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এস আই মোঃ সাহিদুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102