রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগঞ্জে সিএনজি ও পিকআপের সংঘর্ষে শিশু সহ আহত ৭জন

এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দ্রুতগামী  সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন।
রবিবার (১৭ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় – কাজিরবাজার  থেকে ছেড়ে আসা যাত্রীবাহী  হবিগঞ্জ গামী একটি সিএনজি অটোরিকশা  মাধবপুর নামক স্থানে  পৌঁছমাত্রই ইনাতগঞ্জ থেকে ছেড়ে  আসা দ্রুত গতির একটি  পিকআপ (ঢাকা-মেট্রো- ন-১২-৫৫৫৯)
নাম্বারহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাঁধলে শিশু সহ  ৭ জন যাত্রী গুরুতর  আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে  ৪জনকে আংশনকা জনক অবস্থায় সিলেট এম,এ জি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন,নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন, (৪২)জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের দিপংকর দাশ (৪০) পিতা ডা: নলিনি,পলি রানী দাশ (৩০) স্বামী দিপংকর,  অন্না রানী দাশ (৪) পিতা দিপংকর দাশ,  রাজু দাশ (০৯) পিতা দিপংকর দাশ, সজলা রানী দাশ (৫৫) স্বামী চিত্ত রঞ্জন দাশ, শফির উদ্দিন (৪০) পিতা মৃত আ: সোবহান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানার একটি পুলিশের দল ঘঠনাস্থলে পৌঁছে আহতদের  উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, দূর্ঘটনা কবলিত পিকআপ ও  সিএনজিটি উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশের জিম্মায আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য: সম্প্রতি উপজেলার বিভিন্ন সড়ক তথা মহাসড়কে আইন কানুনের তোয়াক্কা না করে অনেক সিএনজি অটোরিকশা ও পিক-আপ, টমটমের অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত বড় ধরনের সড়ক দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রীদের।  এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিক মহল৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102