বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

উপজেলা প্রশাসনের উদৌগে সাফ জয়ী সাগরিকার নতুন বাড়ীর কাজ শুরু

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

সংবাদ প্রকাশের পর অনূর্ধ্ব-১৯ নারী সাফ ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার পরিবার পাচ্ছে নতুন বাড়ী। সাগরিকা’র পরিবারকে আর অন্যের জায়গায় থাকতে হবে না। রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহাওতায়  টয়লেট  সহ দুই রুম বিশিষ্ট একটি পাকা বাড়ীর ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ারা আজম মুন্না, নির্বাহী অফিসার রকিবুল হাসান,রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, এমপির প্রতিনিধি আবু তাহের,প্রেসক্লাব  সভাপতি মোবারক আলী, সাগরিকার বাবা লিটন আলী ও সাগরিকার মা আনজু আরা বেগম এবং গ্রমের প্রতিবেশী সহ  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, বিভিন্ন মিডিয়ায় এবং পত্রিকায় নিউজ দেখার পরে আমি সাগরিকার বাড়িতে যাই, জরাজীর্ণ বাড়ি দেখে এ সময় তার পরিবারের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলি। পরে জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে বাড়ি তৈরী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা চেয়ারম্যান সাহরিয়ার আজম মুন্না এ বিষয়ে বলেন, সাগরিকা সাফ জয়ী চ্যাম্পিয়নশিপের “সেরা গোলদাতা ও সেরা খেলোয়ার”  দুটি পুরস্কারই পাওয়া সাগরিকা দেশের গর্ব, ঠাকুরগায়ের গর্ব, রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির গর্ব, একাডেমির পরিচালক তাজুল ইসলাম’র গর্ব, তাই রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক দেশ সেরা খেলোয়াড়ের বাড়ি না থাকায় তাকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তাই আজ সাগরিকার নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো। এতে অন্যান্য খেলোয়ার গুলো খেলায় আরো মনোযোগী হবে।

এ বিষয়ে সাগরিকার মা আনজু আরা বেগম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ কে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা অত্যন্ত খুশি যে মেয়ের জন্য নতুন বাড়ি পাচ্ছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102