সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা-সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের দীর্ঘদিনের ও বর্তমান বিভিন্ন সমস্যা-সংকট তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,  পৌর আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কাউন্সিলর রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক  আলী, সম্পাদক আবুল কালাম আজাদ, মো: বিপ্লব, এস আই আশরাফুল ইসলাম, ছাত্রনেতা তামিম হোসেন ও কমিটির সদস্যসচিব ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, ডাঃ মুনইম।
বক্তারা তাদের বক্তব্যে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রুগীদের খাদ্যের মান, হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট ইত্যাদি বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ডাঃ সামাদ তার বক্তব্যে বর্তমানে হাসপাতালে মূলত ডাক্তার ও ঔষধের সংকট নেই তবে ডাক্তারদের জন্য ও চিকিৎসা সরঞ্জাম রাখার জন্য রুম সংকট এবং গাইনী ডাক্তার ও অ্যাম্বুলেন্স সংকটের কথা বলেন।
সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ তার বক্তব্যে পার্শ্ববর্তী হাসপাতালগুলোর তুলনায় রাণীশংকৈল হাসপাতালের সামগ্রিক অবস্থা বেশি ভালো উল্লেখ করেন। এইসাথে তিনি এ হাসপাতালের বিরাজমান সমস্যাগুলি সমাধানের জন্য তার পক্ষে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102