মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলাল (৭৪) আর নেই। রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৮টার সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ইহসানুল করিম হেলাল রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102