বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের রায় পালন করা হবে

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের রায় অনুসরণ করা হবে। রবিবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এতে উল্লেখ করা হয়, রায়ের কপি পেলে এটর্নি জেনারেলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য যে, গত ৮  ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে চলতি বছরের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

তথ্য সুত্রঃ বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102