বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন
” দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো”- এ শ্লোগান নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়।
র ্যালিটি পৌর শহরের কেন্দ্রিয় হাইস্কুল মাঠে গিয়ে সমবেত হয়।  ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম এর উপস্থাপনায় এ সময় অন্যানযদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মৎস্য অফিসার রাকিবুল ইসলাম, ফায়ার স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সকলকে প্রস্তুতিসহ সচেতন থাকার আহবান জানান।
ইউএনও তার বক্তব্যে দুর্যোগ প্রস্তুতি দিবসের এবং মহড়া কার্যক্রের গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তিনি বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষায় সকলকে সচেতনতা সৃষ্টির আহবান জানান। পরে অগ্নিকান্ড এবং ভূমিকম্প বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102