সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

কুলিক নদী রক্ষার দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী কুলিক নদী রক্ষার দাবিতে উপজেলা পরিষদ মেইন গেটের সামনে শনিবার (৯ মার্চ) দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। ” কুলিক নদী সুরক্ষা কমিটি”র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতাকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
কুলিক নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা, সদস্য-সচিব আইনজীবী মেহেদী হাসান শুভ ছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, আওয়ামীলীগ নেতা অধ্যাপক প্রশান্ত কুমার বসাক, কমিটির উপদেষ্টা-সদস্য সাংবাদিক হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, সাবেক পৌর কাউন্সিলর রফিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাব সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন, ছাত্রনেতা তামিম ও সিজান মাহমুদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে কুলিক নদীর ভাঙ্গন ও অবৈধ বালু উত্তোলনরোধ, অবৈধ স্থাপনা ও দখলরোধ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ সৃষ্টির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তারা সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102