রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দীন সভাপতি ও এস এম আবু নছর তালুকদারকে কে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য গাউসিয়া কমিটি গঠিত

সরওয়ার হোসেন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার এর যুক্তরাজ্যে আগমন উপলক্ষে সংবর্ধনা ও যুক্তরাজ্যে কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

নুরে মদিনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শফিকুর রহমান বিপ্লবীর সভাপতিত্বে ও মুহাম্মদ আজমল করিম জুয়েলের সঞ্চলনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিস্টল সেন্ট্রাল মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ও গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের কার্য্যকরী কমিটির সাধারণ সম্পাদক ওসমান মাহমুদ ফয়সাল , থুরক কাউন্সিলের ডেপুটি মেয়র কায়সার আব্বাস ,পাকিস্তানি জনপ্রিয় কাওয়ালি শিল্পী সোহাইল সালামত।

অনুষ্ঠানের  শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মুহাম্মদ সাকিব আর নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশেন করে সৈয়দ আহমদ রেজা কাদেরী ও মুহাম্মদ শিহাব উদ্দিন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মামুনুর রহমান, রিদওয়ান চৌধুরী, সৈয়দ মুহাম্মদ রাসেল, মুহাম্মদ শওকত উসমান ও মোহাম্মদ বেলাল উদ্দিন ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার তাঁর বক্তৃতায় গাউসিয়া কমিটির প্রেক্ষাপট , কার্যক্রম এবং বিশেষ করে করোনাকালীন সময়ের ভূমিকা তুলে ধরেন।

পরবর্তীতে ব্রিস্টল সেন্ট্রাল মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মুফতি মুহাম্মদ ইকরাম উদ্দীন কে সভাপতি ও এস এম আবু নছর তালুকদারকে কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য শাখা গাউসিয়া কমিটি ঘোষণা করা হয়৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন , মোহাম্মদ রিদওয়ান , মামুনুর রহমান চৌধুরী ও মুহাম্মদ আজমল করিম জুয়েল।জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ হুযাইফ ও মোহাম্মদ ইমরান। ট্রেজারার সৈয়দ মোহাম্মদ রাসেল এবং অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ বেলাল উদ্দিন । নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার মনোয়ার হোসেন ও আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শফিকুর রহমান বিপ্লবী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102