বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান যুক্তরাজ্যে এসে পৌঁছেছেন

খায়রুল আলম লিংকন
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৬৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার পৌরসভার মেয়র ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান  ম্যানচেস্টার ইউনিভার্সিটি আয়োজিত ‘ন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোসাইটাল রেসিলিয়েন্স’ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (৬ মার্চ) বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ম্যানচেষ্টার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। ম্যানচেষ্টার আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও  মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল সহ গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসোসিয়শন, ম্যানচেষটার যুবলীগের নেতৃবৃন্দ, গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ কমিউনিটির সুধীজন মেয়রকে বিমানবন্দরে স্বাগত জানান।

পৌরসভার দুইবারের জনন্দিত মেয়র মোঃ ফজলুর রহমান
সেমিনারে যোগদান, বুধবার (৭ মার্চ গ্রেটার ম্যানচেষ্টার মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মৈশভোদ, ১০ই মার্চ (রবিবার) দুপুর ১ ঘটিকার  লন্ডনের সুরমা সেন্টারে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলা বাসীর উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন বলে জানা যায়।

যুক্তরাজ্যে অবস্থানকালে মেয়র ফজলুর রহমানের সাথে এই নাম্বারে 07885 390735 যোগাযোগ করতে করার জন্য অনুরুধ করা হয়েছে।

আগামী শনিবার (১৫ই মার্চ) মেয়র মোঃ ফজলুর রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102