শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সাপ্তাহিক গনবাংলা সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রবাসী সাংবাদিকদের শোক

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক, সাপ্তাহিক গনবাংলা সম্পাদক ,মৌলবীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও কুলাউড়ার কৃতি সন্তান এডভোকেট আতাউর রহমান শামীম এর প্রয়াণে প্রবাসী সাংবাদিকদের শোক প্রকাশ করেছেন।

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে কফি খেতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এডভোকেট আতাউর রহমান শামীম মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন ও ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি সহ রাজনৈতিক জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।দেশ এবং প্রবাসের সবার সুপরিচিত মুখ এডভোকেট আতাউর রহমান শামীম( ৬৩)গত ২৯ ফেব্রুয়ারি ২০২৪,বৃহস্পতিবার রাত সাঁড়ে ৯টায় ঢাকা বেইলী রোডের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মর্মান্তিক ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী একমাত্র কন্যা সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটস কাছে বসবাসরত তার স্ত্রী ও একমাত্র কন্যা কিছুদিন আগে বাংলাদেশে এসে ঢাকার বাসায় অবস্থান করছেন।

সাপ্তাহিক গণবাংলা সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রবাসী সাংবাদিকদের পক্ষথেকে এনওয়াইবিডিনিউজ প্রধান সম্পাদক এমএ সালাম, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন এর সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, এনজেবিডিনিঊজ সম্পাদক মোঃনাসির, লেখক গিয়াস ঊদ্দিন আহমেদ, লেখক মাহবুবুর রহমান মিলন, কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন , বিবিএন প্রধান সম্পাদক ওসমান গনি, সম্পাদক সুহাস বডুয়া,  সহযোগী সম্পাদক বিশ্বজিৎ সাহা, নাসিম পারভীন পারু, সামসুল আলম, সাংবাদিক ওলেখক ফিরোজ মাহমুদ, সাংবাদিক ফিরোজ আহমেদ কল্লোল, সাংবাদিক দেলওয়ার মানিক, কটিয়াদি নিউজ সম্পাদক আয়েশা আক্তার রুবি প্রমূখ। বিবৃতিতে তারা রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102