শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠান

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক  ইউনিয়নের (রেজি: নং রাজ:২৬৩৪ ) এর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বিকেল ৪টায় শপথ বাক্য পাঠ করান  তেঁতুলিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ২৬৬ ভোটারের মধ্যে ২৫৯জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করে। সভাপতি পদে মো.আকতারুল ইসলাম(চেয়ার) প্রতীকে ১৪৮ ভোট, সহ- সভাপতি পদে মো. আজমত আলী (হরিণ ) প্রতীকে ১৫৬ ভোট, সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল রহমান (চশমা ) প্রতীকে ১৮৫ ভোট এবং সহ- সাধারণ সম্পাদক পদে মো.শহিদুল ইসলাম মাসুদ (অটো রিক্স) প্রতীকে ১১৮ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল আলী ঢোল প্রতিকে ৭৭ ভোট, অর্থ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ফুটবল প্রতিকে ১০৪ ভোট,দপ্তর সম্পাদক মোঃ জুবের আলী মাছ প্রতিকে ১২৭ ভোট, প্রচার সম্পাদক আব্দুল মালেক মই প্রতিকে ১৩৫ ভোট এবং কার্য নির্বাহী সদস্য পদে সপিকুল ইসলাম টেবিল প্রতিকে ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে তেতুলিয়া উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা  মো. নবিউল করিম সরকার  প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।  সহকারী
প্রিজাইডিং অফিসারের  হিসেবে দায়িত্ব পালন করেন তেতুলিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকবুলার রহমান, আকরাম হোসেন জাকারিয়া,আইবুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ সহ সভাপতি ও বাংলাবান্ধা স্থলবন্দর  সিএন্ডএফ গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, বাংলাবান্ধা স্থল বন্দর সিএন্ডএফ গ্রুপের সহ সভাপতি ও বিএনপির সদস্য সচিব সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান  মোঃ রেজাউল করিম শাহিন,  সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক  ইউনিয়নের রেজি: নং রাজ:২৬৩৪ এর  নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোসলে উদ্দীন, সোহবার আলী, মোঃ তৈয়ুব আলীসহ প্রমুখ।
উল্লেখ্য বাংলাবান্ধা স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক  ইউনিয়নের রেজি: নং রাজ:২৬৩৪ এর  নির্বাচন সোমবার (১৯ ফেব্রয়ারী ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা বিরতিহীনভাবে চলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102