রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম উদ্বোধিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গলে নবনির্মিত শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন-এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে নগর সংকীর্তন এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) উপজেলার উত্তর উত্তসুর শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম,মিশন ও বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি।

এ সময় শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়াম্যান ও আশ্রমের প্রধান উপদেষ্টা ভানু লাল রায়, উপজেলা নির্বাহী অফিসার মো.আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সুর্দশন কুমার রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড.হরিপদ রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার বেভূল, কৃষি মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে ফারজানা প্রমুখ।

এর আগে শুক্রবার সকালে প্রায় ২০ হাজার পূণার্থীদের নিয়ে বিশাল সংকীর্তন ও শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয় ধর্মসভা। আলোচ্য বিষয় ছিল ‘মানবধর্ম ও অস্পৃশ্যতা দূরীকরণে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অবদান।’ চারদিনব্যাপী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা ছাড়াও পাশ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন পর্যায়ের প্রায় লক্ষাধিক হিন্দু ধর্মাবলম্বী ও জগদ্ববন্ধুর ভক্তবৃন্দরা অনুষ্ঠানে যোগ দেন।

গত ২৮ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই  মহোৎসব চলবে শনিবার (২ মার্চ) পর্যন্ত। উল্লেখ্য প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ওই এলাকায় শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশন নির্মাণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102