রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে পর্যটকবাহী জীপ উল্টে আহত ৭

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৪০ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসবে যোগ দিতে কুমিল্লা থেকে আগত অতিথিরা লাউয়াছড়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তাদের জীপ দূর্ঘটনা কবলিত হয়। লাউছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় পর্যটকবাহী জীপ গাড়ি উল্টে চিকিৎসকসহ ৭জন আহত হয়েছেন। পুলিশ পাবনা খ-০০০৪ নম্বরের জিপটি আটক করেছে বলে জানা যায়।

আহতরা হলেন, সঞ্চিতা রায় (৪০), মিলন সরকার (৪০), চিকিৎসক দিপীকা বণিক (৪০), মিতা সাহান (৪২), তোফায়েল (২৫), ঋদিতা সাহা (১৩), উমা রানী (৪৬)। আহতের মধ্যে একজন চিকিৎসক ছিলেন। আহত হওয়া সবাই শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উতসবে অংশ নিতে শ্রীমঙ্গল এসেছিলেন বলে তারা জানান।

দুর্ঘটনাকবলিত জীপের এক যাত্রীর দেয়া তথ্যসূত্রে জানা যায়, রাস্তার উচু উচু জায়গায় উঠার সময় গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও যখন স্টার্ট নিচ্ছিলো না, তখন গাড়ির চালক গাড়ি থেকে নেমে গাড়ি চেক করে দেখছিলেন। এসময় জিপ গাড়িটি পেছনের দিকে এসে উলটে যায়। আমাদের গাড়িতে থাকা লোকজন আহত হয়ে গাড়িতেই পরে থাকেন। পরে স্থানীয়রা উদ্ধার করে  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

নৃত্য উৎসবের আয়োজক শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ জানান, আহতরা কুমিল্লার নটরাজ নৃত্যালয়ের নৃত্যশিল্পী ও অভিভাবক। আমাদের দুই দিনব্যাপী উৎসবে যোগ দিতে তারা এসেছিলেন। গতকাল তারা নৃত্য পরিবেশনও করেছেন। আজও করার কথা ছিলো। কিন্তু দুর্ঘটনার কারণে আজ তারা নৃত্য পরিবেশন করতে পারবেন না।

শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত হয়ে ৭জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। এদের মধ্যে একজন চিকিৎসকও ছিলেন। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102