রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগন্জে

পুর্ব শত্রুতার জের ধরে শিশুকে ডোবায় ফেলে হত্যার চেষ্টা

এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পুর্ব শত্রুতার জের নিয়ে পরিকল্পিতভাবে পরিবারের অগোচরে শিশু বাচ্চাকে খালের ডোবায় ফেলে হত্যার চেষ্টা করেছে দুই লোক। এ ঘটনায় শিশুর পিতা নবীগঞ্জ থানায় ২জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের মায়ানগর গ্রামের জামাল উদ্দিনের পুত্র মোশাহিদ মিয়ার সাথে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মামলা রয়েছে একই গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র কাউছার ও তার স্ত্রী খালেদা বেগমদের সাথে। শুক্রবার (১লা মার্চ) দুপরে মোশাহিদ মিয়া ও তার স্ত্রী রাহেলা বেগমকে নিয়ে করগাঁও ইউনিয়নের সর্দার গ্রামের ছুরুক মিয়ার বাড়িতে একটি বিয়ের অনুষ্টানে যান। বাড়িতে রেখে যান তার শ্বাশুরী ফুলেছা বেগম তার পুত্র নয়ন, কন্যা মনি ও পুত্র রেদোয়ানকে। মা-বাবা বাড়িতে না থাকার সুবাদে রেদোয়ান আনন্দে বাড়ির পাশে খেলাধুলা করছিল। সেই সুযোগে শত্রুতার জের নিয়ে মায়ানগর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র কাউছার মিয়া রেদোয়ানকে একা পেয়ে তার ওপর চড়াও হয়ে চড় থাপ্পর মারে। এমনকি তার স্ত্রী খালেদা বেগম দৌড়ে এসে তার সাথে সহযোগিতা করে। একপর্যায়ে তারা আরো উত্তেজিত হয়ে রেদোয়ানকে হত্যার উদ্দেশ্যে একটি খালের ডোবায় ফেলে দেয়। তার শোর চিৎকারে জনৈক আম্বিয়া বেগম এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে রেদোয়ানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিযে চিকিৎসা করানো হয়। এঘটনায় তার পিতা মোশাহিদ মিয়া বাদি হয়ে শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় কাউছার ও খালেদা বেগমকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে জানতে চাইলে-মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিজয় দেবনাথ বলেন শুনেছি থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে তদন্তভার এখনো পাইনি। শিশু বাচ্চাকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ডোবায় ফেলা নিয়ে ওই এলাকায় আলোচনা ও সমালোচনা চলছে। এলাকার সচেতন মহলদের দাবি থানা পুলিশের সুষ্ট তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102