সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক

ওয়াশিংটন ডিসিতে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৩৬ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন :মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য  মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীপালন করেছে। দিবসটি উপলক্ষে দূতাবাস ৫ আগস্ট বঙ্গবন্ধু মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে মিনিস্টার (কনস্যুলার) হাবিবুর রহমান শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম তার শহীদ শেখ কামালের গুণাবলী তুলে ধরে বক্তব্য প্রদান করেন।তিনি বলেন শহীদ শেখ কামাল নিজেকে যোগ্য থেকে যোগ্যতর করে গড়ে তোলার  জন্য  নিরন্তর প্রচেষ্টা চালিয়েছেন।সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য কঠোর পরিশ্রম করতেন।রাষ্ট্রদূত এই জাতীয় বীরের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে উচ্চতর শিক্ষার সুযোগ গ্রহণ করতে এবং দেশ ও জাতিকে আরও ভালভাবে সেবা করার জন্য নিজেদের প্রস্তুত করতে অনুষ্ঠানে উপস্হিত কর্মকর্তাদের অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে শহীদ শেখ কামালের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালিত হয় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102