রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সিলেট আঞ্চলিক গণিত উৎসব ২০২৪’ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

‘গণিত শেখো স্বপ্ন দেখো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘সিলেট আঞ্চলিক গণিত উৎসব ২০২৪’। ডাচ্-বাংলা ও প্রথমআলো’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত গণিত উৎসবে সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা প্রাথমিক ধাপ উত্তীর্ণ হয়ে আঞ্চলিক উৎসবে অংশগ্রহণ করে।

শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সিলেটের স্কলার্সহোম কলেজে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব শুরু হয়। প্রতিযোগী শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ডাচ্-বাংলা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানাজার সুজন পুরকায়স্থ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ ফয়জুল হক, সিলেটে প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক সুমন কুমার দাশ। সঞ্চালনায় ছিলো সিলেট প্রথমআলো বন্ধুসভার অর্থ সম্পাদক ফারহানা হক অমি। সিলেট বন্ধুসভার সভাপতি অন্তর শ্যাম ও সাধারণ সম্পাদক সমীর বৈষ্ণব এর নেতৃত্বে উৎসবের সহযোগী সংগঠন হিসেবে সার্বিক ব্যবস্থাপনায় ছিলো সিলেট প্রথমআলো বন্ধুসভা।

প্রাথমিক পর্বে অংশগ্রহণ করতে প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি, এই ৪টি বিভাগে মোট ১০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৮ শত ৮৬ জন প্রতিযোগী আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। ঘন্টা ব্যাপী তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102