রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল’১৫ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন
দাখিল পাশের দীর্ঘ ০৯ বছর পর “আমরাই বন্ধু বন্ধনে-১৫” ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল-২০১৫ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছাতক শহরের নিউ ক্যাফে কর্ণারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার মূল আয়োজক ছিলেন, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা দাখিল ১৫ ব্যাচের বন্ধুরা।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ২০১৫ ব্যাচের প্রাক্তন ছাত্ররা এতে অংশ গ্রহণ করেন। গত ০৯ বছরের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার পাশাপাশি এবং বিদেশে অবস্থান করা এসব বন্ধুরা সামাজিক যোগাযোগের মাধ্যমে একে অপরকে খুঁজে বের করেন। এই দীর্ঘ ০৯ বছরে দাখিল-১৫ ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্নজন নানা পেশায়  দেশ বিদেশে চলে গেছেন। এদের মধ্যে অনেকে সাংবাদিক, ইমাম, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু “আমরাই বন্ধু বন্ধনে-১৫” এ শ্লোগানে সবাই যেন একাকার হয়ে যাই। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা মাদ্রাসার জীবনের বন্ধু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ লুৎফুর রহমান চৌধুরী শাওন, সৈয়দ জামিল আহমদ, শাহ্ সালেহীন সৌরভ, মাছনুন চৌধুরী, লুকমান হোসেন তালুকদার, নাজিম উদ্দিন, আব্দুল আহাদ, সুমন আহমদ তালুকদার, এস এম রিয়াজ, মইনুল ইসলাম, কবির আহমদ, অনিক আহমদ, মাহমুদুল হাসান মিছবাহ, তানভীর আলম জাকিরসহ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102