সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

পঞ্চগড়ে এক শিশুর রহস্যজনক মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে রোহান (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবার স্বাভাবিক মৃত্যু বললেও  অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সন্ধ্যায় পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মাদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রোহান মাদারিপাড়া গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রোহান বড় এবং সে ফুটকি বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল বলে জানা যায়।
নিহতের মামা মেহেদি হাসান (১৭) জানান, আমরা তার নিজ বাড়ির পাশে ঘাসে বসে গল্প করছিলাম। এক সময় সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়। দ্রুত বাড়ির সদস্যদের মাধ্যমে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে। মৃত শিক্ষার্থীর বাবা তাহেরুল ইসলাম বলেন, হার্ট অ্যাটাক করে মারা গেছে রোহান।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আলম শিশুর মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন, মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। রিপোর্ট এলে বিস্তারিত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102