বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

রাণীশংকৈলে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এসএসসি সমমমান, দাখিল ও ভকেশনাল পরীক্ষায় ৭ টি কেন্দ্রে প্রথম দিনে মোট ৩৫৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭০ জন। এর মধ্যে এসএসসিতে ১৮ জন, দাখিলে ২৩ জন এবং ভকেশনালে ২৯ জন। প্রথম দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলে। জানা যায় প্রথমদিনের পরীক্ষায় এসএসসসি বাংলা প্রথম, দাখিল কোরআন মজিদ ও ভকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব সূত্রে জানা যায় , রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৩, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫, নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫, কুশমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫, আবাদ তাকিয়া কামিল মাদ্রাসা (ভেনু পাইলট স্কুল) ২৩, রাণীশংকৈল বিএম কলেজে ২০, এবং নেকমরদ কারিগরি কলেজ কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোবারক আলী জানান, প্রথম দিনে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকল পরীক্ষা সুষ্ঠু রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান ৭ টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা চলছে।পরীক্ষার পরিবেশ ভালো রাখতে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত: উপজেলায় ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৯ টি দাখিল মাদ্রাসা ও ৫ টি ভকেশনাল স্কুল থেকে মোট ৩৫৮৭ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে বলে জানা যায় ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102