রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে র্যাবের অভিযানে ইয়াবা সহ ৬জন আটক

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে ইয়াবা ট্যাবলেট সহ ৬ মাদক কারবারি কে আটক করেছে র্যাব-৯। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে ইয়াবা সহ তাদের আটক করা হয়। এ সময় মাদক কারবারিদের ব্যবহৃত নাম্বার বিহীন একটি মোটরসাইকেল জব্ধ করা হয়। আটকৃতরা হলো ছাতক শহরের বাগবাড়ী এলাকার মৃত মরম আলীর পুত্র রাকিব মিয়া(২৩), নারায়ন দাসের পুত্র সুচক দাস(২৭), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ফুটারচর গ্রামের আবুল কাসেমের পুত্র মোজ্জাম্মেল(২১), বৈটাখাল গ্রামের জিলাদ মিয়ার পুত্র জুয়েল মিয়া(২৩), দুলচাতন গ্রামের আব্দুস সহিদের পুত্র কবির হোসেন(২৪) ও জিটকা গ্রামের নুরুল ইসলামের পুত্র ইব্রাহিম (২২)। আটকৃতদের ছাতক থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ  সূত্রে জানা যায়, আটকৃতরা দীর্ঘ দিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক কারবারের সাথে জড়িত। গোপন সংবাদদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে র্যাব সদস্যরা। তাদের কথা-বার্তায় অসঙ্গতি দেখা দিলে এক পর্যায়ে তাদের দেহে তল্লাশি চালিয়ে প্রত্যেকের কাছে রাখা মোট ৩ হাজার ৭৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার বাজার মুল্য প্রায় ১১ লাখ ২৫ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় র্যাব-৯ এর সুবেদার জামাল উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102