রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে শ্রীমঙ্গল থানার বিনয় ভূষণ রায় নির্বাচিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় শ্রীমঙ্গল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখায় এবং কাজের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে  জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে ওসি বিনয় ভূষন রায়ের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতারসহ শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102