বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ছাতকে স্কাউটের ডে-ক্যাম্প ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে এক্স বিএনসিসি ক্যাডেট ও স্কাউটের উদ্যোগে ডে- ক্যাম্প এবং ছাতক সরকারি বহুমুখি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক,স্কাউট ইউনিট লিডার, বিএনসিসি প্লাটুনের টিইউও দেলোয়ার হোসেন খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপি বিদ্যালয়ের আভ্যন্তরিণ মাঠে ওইসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে ডে-ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় এবং বিকেলে বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্কাউট সভাপতি গোলাম মোস্তাফা মুন্না। বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও এক্স স্কাউট, শিক্ষক পাবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুলের প্রাক্তন ছাত্র ও ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক দোলায়ার হোসেন খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার ও সহকারি শিক্ষক তমাল পোদ্দার, সিসিএফ উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার, সহকারি শিক্ষক দীলিপ মজুমদার, এক্স বিএনসিসি ক্যাডেট হুসেন আহমদ, এনাম আহমদ চৌধুরী ইমন, রফিকুল ইসলাম সাহিদ, রাসেল মাহমুদ প্রমুখ।
বিদায় অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, এক্স ও বর্তমান বিএনসিসি ক্যাডেট ও স্কাউটের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102